বাঘের বাচ্চা

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় বেলির সংসারে এসেছে দুটি শাবক। গত ৫ এপ্রিল ব্যাঘ্রশাবক দুটি জন্ম নেয়। এখানেই শাবক দুটি তাদের মায়ের সঙ্গে বড় হচ্ছে। একটির গায়ের রং সাদা-কালো ডোরাকাটা, অন্যটির হলুদ ডোরাকাটা। দর্শনার্থী দেখে ভয় না পেয়ে এগিয়ে এসে খাঁচার গ্রিল ঘেঁষে দাঁড়ায় শাবক দুটি। পরক্ষণেই খেলতে শুরু করে। একে অন্যের ঘাড়ে ওঠে। আবার দৌড়ে গিয়ে পাশে রাখা মাংসের টুকরা খাওয়ার চেষ্টা করে। এভাবেই খেলতে খেলতে আবার ক্লান্ত হয়ে পড়ে। দুই মাসের বেশি বয়সী এ দুই শাবকের চঞ্চলতা মাতিয়ে রেখেছে দর্শনার্থীদের।

ডোরাকাটা শাবকের অপলক দৃষ্টি
ডোরাকাটা শাবকের অপলক দৃষ্টি
মা বেলির আদর করছে সাদা-কালো ডোরাকাটা শাবকটিকে
খাঁচার ভেতর মাটিতে গর্ত করে বসে আছে শাবকটি
মাংসের টুকরা নিয়ে দুই শাবকের খেলা
মায়ের লেজ কামড়ে ধরেছে শাবকটি।
মায়ের পেছনে লুকিয়ে আছে দুই শাবক
ক্যামেরায় ছবি তোলা দেখে আস্তে আস্তে এগিয়ে আসছে শাবকেরা
দুই শাবকের খুনসুটি
মা বাঘের খাওয়ার ভঙ্গিমা দেখছে শাবকটি
মায়ের সঙ্গে খেলছে এক শাবক, পাশে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে অন্যটি
দুই শাবক নিয়ে বেলির সংসার