বানভাসি মানুষের দুর্ভোগ

সিলেটে বন্যাকবলিত অনেক এলাকায় এখনো পানি পুরোপুরি নামেনি। কোথাও কোথাও বাড়িঘরে কোমরসমান পানি। বিভিন্ন এলাকার সড়কেও বইছে ঢলের পানি। পানি কমেছে কিন্তু বানভাসি এলাকার মানুষজনের দুর্ভোগ কমেনি। বন্যার পানি পুরোপুরি না কমায় এখনো অনেকেই আশ্রয়কেন্দ্রে রয়েছেন। জেলার বন্যাকবলিত উপজেলাগুলোর বাড়িঘরে কোমর পানি মাড়িয়ে চলাচল করছেন মানুষজন। সিলেট নগরে বনের জলে ভেসে এসেছে ময়লা ও আবর্জনা। ছবিগুলো সিলেটের কানাইঘাট উপজেলার বিষ্ণপুর, বিশ্বনাথ উপজেলার বন্ধুয়াগ্রাম ও সিলেট নগরের মণিপুরী রাজবাড়ি এলাকা থেকে তোলা।

সড়কে এখনো বইছে পানির স্রোত। সেই সড়কে চলাচল করছে মানুষজন
সড়কে এখনো বইছে পানির স্রোত। সেই সড়কে চলাচল করছে মানুষজন
সেতু ছাড়া পুরো সড়কে বইছে পানির স্রোত
বন্যার পানি মাড়িয়ে শিশুকে নিয়ে পথ চলছেন এক ব্যক্তি
পানিবন্দী সড়ক। কলাগাছের ভেলায় করে বাড়ি ফিরছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাড়ির উঠানে এখনো কোমর পানি। সাঁকো দিয়ে চলাচল করছেন এক নারী
কলাগাছ দিয়ে তৈরি ভেলায় শিক্ষার্থীরা বাড়ি ফিরছে
হাওরে এখন নতুন পানি। সেই পানিতে মাছ ধরছেন মৎস্যজীবী
বানভাসি মানুষেরা এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন
নগরের নালা-নর্দমায় বানের জলে ভেসে আসা ময়লা-আবর্জনা