পৃথিবীজুড়ে বড়দিন উদ্যাপিত হচ্ছে। বেথলেহেমের এক গোয়ালঘরে জন্ম হয়েছিল যিশুর, পরবর্তীকালে তিনিই ত্রাতা হিসেবে আবির্ভূত হন। হিংসা-বিদ্বেষ, পাপ-পঙ্কিলতার বদলে মানুষকে ভালোবাসা, করুণা, পবিত্রতা ও সুন্দরের পথ দেখিয়েছেন তিনি। বাংলাদেশের খ্রিষ্টধর্মাবলম্বীরাও আজ আনন্দ, উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন।
