করোনার কারণে গত বছর এসএসসির ফলাফল পেতে সশরীর শিক্ষাপ্রতিষ্ঠানে তেমন একটা যায়নি শিক্ষার্থীরা। বর্তমানে করোনার প্রভাব খানিকটা ‘নিয়ন্ত্রণে’ থাকায় পরিস্থিতি পাল্টেছে। এ বছর নেচেগেয়ে ভালো ফল উদ্যাপন করেছে শিক্ষার্থীরা।
আবু তাহের সোহেল
ফলাফল জানতে আসা তিন শিক্ষার্থী প্রিয় শিক্ষককে সালাম করছেন। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পাবনা।
বিজ্ঞাপন
জিপিএ–৫ পেয়ে শিক্ষার্থীদের উল্লাস। সরকারি পিএন উচ্চ বালিকা বিদ্যালয়, রাজশাহী।
বিজ্ঞাপন
ফল শোনার পর শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দ। হলিল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর। মুঠোফোনে ফলাফল দেখছে শিক্ষার্থীরা। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরিশাল নগর, ৩০ ডিসেম্বর। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লাস। লাফিয়ে আনন্দ প্রকাশ। বগুড়া জিলা স্কুল, বগুড়া। অনলাইনে ফলাফল জেনে নিচ্ছে এক শিক্ষার্থী। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের উল্লাস। মুঠোফোনে ফলাফল দেখছে কয়েকজন শিক্ষার্থী। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা। নেচেগেয়ে শিক্ষার্থীদের আনন্দ প্রকাশ। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম। শত ভাগ পাসের ফল পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। মতিঝিল, ঢাকা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। বেইলি রোড, ঢাকা। রাজউক উত্তরা মডেল কলেজের ছাত্রছাত্রীরা কৃতিত্বপূর্ণ ফল করে আনন্দে মেতে ওঠে। উত্তরা, ঢাকা।