মেট্রোরেল চলাচল উদ্বোধন

রাজধানীর উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চলেছে মেট্রোরেল। ট্রেনটি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে উত্তরা থেকে পল্লবীর উদ্দেশে রওনা হয়। সেখান থেকে আবার উত্তরায় ফিরে যায়। গতকাল রোববার বেলা ১১টা ৫২ মিনিটে উত্তরার মেট্রোরেলের ডিপোতে সবুজ পতাকা উড়িয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে ডিপোতে রাখা মেট্রোরেলের ভেতর ঘুরে দেখেন মন্ত্রী।

উদ্বোধনের আগে ডিপোতে ট্রেন
ছবি: সাজিদ হোসেন
মেট্রোরেলের বগির ভেতরে ঘুরে দেখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও অন্যরা
সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ভিড়
প্ল্যাটফর্মের ভেতরে ঢুকছে ট্রেন
ছুটে চলছে মেট্রোরেল
প্ল্যাটফর্ম থেকে ট্রেন যাচ্ছে পল্লবীর দিকে
ট্রেন যাচ্ছে মিরপুর ১২ নম্বরের দিকে
শহরের মধ্য দিয়ে চলছে মেট্রোরেল