মৌসুমি ফলের ভাসমান হাট

মৌসুমি ফলের ভরা মৌসুম এখন। বিশেষ করে কাঁঠাল, আনারস, আম ও লিচু। সকাল থেকে চাষিরা নৌযানে করে এসব ফলের সমারোহ নিয়ে হাটে আসেন। সপ্তাহের শনি ও বুধবার বসে এই ভাসমান হাট। সম্প্রতি রাঙামাটি শহরের বনরূপা থেকে ছবিগুলো তোলা হয়েছে।

ক্রেতা-বিক্রেতায় জমজমাট মৌসুমি ফলের হাট
ক্রেতা-বিক্রেতায় জমজমাট মৌসুমি ফলের হাট
চাষিদের কাছ থেকে কেনা আনারস দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য তোলা হচ্ছে ট্রাকে
বিক্রির জন্য ডিঙি নৌকাভর্তি আনারস নিয়ে এসেছেন চাষিরা
পাইকারের অপেক্ষায় ঘাটে বসে আছেন চাষিরা
ফলভর্তি নৌকায় বসে চাষিদের সঙ্গে পাইকারের দরদাম চলছে
নৌকা থেকে ট্রাকে ওঠাতে ফল নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা
ইঞ্জিন নৌকাভর্তি কাঁঠাল বিক্রির জন্য রাঙামাটি শহরের উদ্দেশে ছুটেছেন পাইকারি বিক্রেতা