লাউয়াছড়ায় ‘বন সেতু’

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১ হাজার ২৫০ হেক্টর আয়তনের সংরক্ষিত বনাঞ্চল নিয়ে গঠিত অন্যতম জাতীয় উদ্যান লাউয়াছড়া। চিরহরিৎ বনের একটি উল্লেখযোগ্য নমুনা এটি। বাংলাদেশের সাতটি বন্য প্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই বনে সম্প্রতি প্রাণীর জন্য স্থাপন করা হয়েছে ‘বন সেতু’। উদ্যানটি দ্বিখণ্ডিত করে চলে যাওয়া সড়ক ও রেলপথের দুই পাশের গাছ দিয়ে সংযোগ স্থাপন করা হয়েছে এই সেতুর। চারদিকে বিচিত্র লতা–গুল্ম।

সবুজ বনের মাঝ দিয়ে চলে গেছে সড়কপথ।
 সবুজ বনের মাঝ দিয়ে চলে গেছে সড়কপথ।
রেলপথের ওপরে তৈরি বন সেতু।
সড়কপথের ওপরে তৈরি বন সেতু।
ওপর থেকে দেখতে যেমন লাউয়াছড়া রেলপথ।
বিরল প্রজাতির বিভিন্ন গাছে ভরা লাউয়াছড়া।
সারা বনে দেখা মেলে বিভিন্ন বুনো গাছের।
লাউয়াছড়ার মাকড়সা।
গাছের ডালে উল্টোলেজি বানর।
বনে দেখা মেলে মুখপোড়া হনুমানের।
গাছের ডালে ঝুলছে বুনো ফুল।
বনের ভেতরে দর্শনার্থীদের বসার স্থান।
বনের মধ্য দিয়ে সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথ।
লাউয়াছড়া বনের ভেতরে আঁকাবাঁকা সড়কপথ।
লাউয়াছড়া উদ্যানের প্রধান ফটক।