লিচু গ্রাম

২০০ বছরের বেশি সময় ধরে লিচু চাষের ঐতিহ্য কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে। কালক্রমে গ্রামটি ‘লিচু গ্রাম’ নামে পরিচিত হয়ে ওঠে। লিচুর মৌসুমে ফলন হয় বাম্পার। লিচুচাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর ফলন বেশ ভালো। শুধু মঙ্গলবাড়িয়া গ্রামের পাঁচ থেকে ছয় হাজার লিচুগাছ থেকে অন্তত ৮ থেকে ১০ কোটি টাকা আয়ের আশা করছেন চাষিরা। গ্রামের প্রতিটি বাড়ির উঠান, বাড়ির সামনের অংশ, পুকুরপাড় ও খেতের আইলসহ সব জায়গায় শুধু লিচু গাছ। গ্রামে ঢুকতেই গাছে গাছে গোলাপি রঙের মনকাড়া লিচু চোখে পড়ে। অনেকে গাছ থেকে লিচু পাড়ছেন। লিচু থেকে পাতা সরিয়ে গুনে গুনে ৫০টি-১০০টি করে আটি বাঁধছেন। কেউ লিচু ভর্তি গাছ ও ডালও কিনে রাখেন। লিচু পুরোদমে পাকলে সেসব গাছ ও ডাল থেকে লিচু তুলে নিয়ে যান তাঁরা।

বাগানে পাকা লিচু ভরে আছে
বাগানে পাকা লিচু ভরে আছে
লিচু গাছ পেছনে রেখে নিজের ছবি তুলছেন এক ব্যক্তি
বিক্রির জন্য লিচুর আঁটি বাঁধা হচ্ছে
গাছে দড়ি বেঁধে ঝাঁকুনি দিয়ে লিচু পাড়ছেন একজন
আঁটি বাঁধার জন্য লিচু গোনা হচ্ছে
গাছের ওপর ঝুড়ি বেঁধে লিচু পাড়া হচ্ছে
বাগানের ঝুলে পড়া লিচু ঠিক করছেন এক চাষি
গাছে ঝুলে আছে পাকা টসটসে লিচু