শরতের আকাশে চিলের ওড়াউড়ি

এখন শরৎকাল। শরৎ মানেই নীল আকাশে শুভ্র মেঘের ভেলা। শরৎ মানে আকাশের গায়ে মেঘের ওড়াউড়ি! ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ। কখনো ধবল সাদা, কখনো কালচে রূপ ধারণ করে শরতের আকাশে ভাসা-ভাসা মেঘের দল। পড়ন্ত বিকেলে মেঘের গায়ে আগুন লাগা হলদে সন্ধ্যা উপহার দেয় শরৎকাল। আকাশে ওড়া কাগজের ঘুড়ির মতো দিনভর উড়ে বেড়ায় মেঘের দল। শরৎকালে এক আকাশে দেখা যায় ভিন্ন ভিন্ন রূপ। গোধূলিলগ্নে সোনারঙে রঙিন হয়ে ওঠে আকাশ। সেই শরতের আকাশে চিলের এমন ওড়াউড়ি দেখলে মনে হবে এ যেন চিলের শরৎ উদ্‌যাপন। ছবিগুলো সিলেট নগরের কাজীরবাজার এলাকা থেকে তোলা।

দুপাশে সাদা মেঘ। মধ্যখানে নীল আকাশ। এর মধ্যে উড়ছে চিল
চিল উড়ছে আকাশে, কোনোটা কাছে, কোনোটা দূর আকাশে
ডানা মেলে উড়ছে চিল
সাদা-কালো মেঘ ঘিরে দুই চিলেও ওড়াউড়ি
একপাশে কাত হয়ে উড়ছে চিল
এবার দল বেঁধে ওড়াউড়ি
বিকেলের আলো পড়েছে উড়ন্ত চিলের ডানায়
শরতের পড়ন্ত বিকেলে আকাশে চাঁদ উঠছে। তার পাশেই উড়ছে চিল
আকাশের কালো মেঘের কুণ্ডলী তার ওপরে চিলের ওড়াউড়ি
সাদা মেঘে পড়েছে সূর্যের আলো। সেখানে চিলের ডানা চিরচেনা দৃশ্য
পড়ন্ত বিকেলে আকাশ সেজেছে। সেই আকাশে চিলের ওড়াউড়ি
শরতের আকাশের রূপ বাড়িয়ে দিয়েছে চিল
সন্ধ্যা নামার আগে একলা চিলের ওড়াউড়ি