আজ সবার পথ মিলেছে এক অভিন্ন গন্তব্যে, শহীদ মিনারে। হাতে হাতে ফুল। কণ্ঠে চির অম্লান সেই গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। ধীর পায়ে এগিয়ে গেছে আবালবৃদ্ধবনিতা। তাঁদের দেওয়া শ্রদ্ধার ফুলে ঢেকে গেছে শহীদ মিনারের বেদি। আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের সর্বস্তরের মানুষ আজ শ্রদ্ধা জানিয়েছে ভাষাশহীদদের। ছবিতে থাকছে এই শ্রদ্ধার দৃশ্য।