সন্দ্বীপবাসীর দুর্ভোগ বাঁকে বাঁকে

সন্দ্বীপ থেকে চট্টগ্রামে আসা-যাওয়া করতে হয় নৌপথে। কিন্তু সে নৌপথে দুর্ভোগ আছে বাঁকে বাঁকে। এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকার ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে দেয় দুটি জেটি। বিআইডব্লিউটিএর মাধ্যমে নির্মিত এই দুই জেটির কোনোটি থেকেই প্রত্যাশিত সুফল পায়নি সন্দ্বীপবাসী। সন্দ্বীপের গুপ্তছড়া অংশে নির্মিত জেটির একাংশ ভেঙে যায় উদ্বোধনের পাঁচ মাসের মাথায়। আর চট্টগ্রামের কুমিরা অংশে ভেঙে যায় গত শুক্রবার। মাত্র ১০ বছরে দুটি জেটির এমন দশায় দুর্ভোগ আরও বেড়েছে। জেটি থাকলেও ভাটার সময় কোমরসমান পানি ও কাদামাটি মাড়িয়ে তীরে উঠতে হচ্ছে যাত্রীদের। জাহাজে করে আসা যাত্রীদেরও ‘লাল বোটে’ করে এনে কোমরসমান পানিতে নামিয়ে দেওয়া হয়। এতে চরম ঝুঁকি নিয়ে ওঠানামা করছে শিশু, বয়স্ক, নারী ও অসুস্থ রোগীরা। সীতাকুণ্ড কুমিরা ঘাটে। ১৬ মে, ছবি: জুয়েল শীল

সন্দ্বীপ থেকে আসা জাহাজের যাত্রীদের তীরের কাছাকাছি আসতে উঠতে হয় লাল বোটে। জিনিসপত্র নিয়ে হেঁটে উঠতে হয় তীরে। চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে সন্দ্বীপবাসীকে।
সন্দ্বীপ থেকে আসা জাহাজের যাত্রীদের তীরের কাছাকাছি আসতে উঠতে হয় লাল বোটে। জিনিসপত্র নিয়ে হেঁটে উঠতে হয় তীরে। চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে সন্দ্বীপবাসীকে।
লাল বোট থেকে কোমরসমান পানিতে নেমে হাঁটতে হয় যাত্রীদের।
নারী, শিশু ও অসুস্থ মানুষকে পানির মধ্যে নামতে হয়।
কোমরসমান পানিতে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে।
কোমরপানিতে নিজের মালামাল ও শিশুকে মাথার ওপর নিয়ে আসছেন এক বাবা।
প্রায় এক কিলোমিটার পথ কাদামাটিতে হেঁটে তীরে উঠতে হয় যাত্রীদের।
ঝুঁকি নিয়ে খালের ওপর কাদামাটিতে হাঁটছেন যাত্রীরা
গাদাগাদি করে লাল বোটে ওঠানো হচ্ছে যাত্রীদের
লাইফ জ্যাকেট ছাড়া লাল বোটে করে যাত্রীদের জাহাজে নেওয়া হচ্ছে