সন্ধ্যা নামার আগে

শ্রাবণ শেষ হলেও প্রকৃতিতে এখনো রয়েছে ভরা বর্ষার ছাপ। সিলেটের নদ, নদী ও হাওরগুলোয় পানি বাড়ছে। এ সময়ে প্রকৃতির মন বোঝা দায়। কখনো ঝলসানো রোদ, আবার কখনো অঝোর বৃষ্টি। প্রকৃতির এই খামখেয়ালি পালাবদলে ভিন্ন ভিন্নরূপ ধারণ করে চারপাশ। সম্প্রতি সিলেট সদরের শিমুলকান্দি এলাকা থেকে ছবিগুলো তোলা।

শেষ বিকেলে আকাশের প্রতিবিম্ব যেন আগুন ধরিয়েছে চেঙ্গেরখাল নদে।
সন্ধ্যা ঘনিয়ে আসছে। নৌকা নিয়ে তীরে ফিরছেন এক মাঝি।
নদের পাড় ধরে বাড়ি ফিরছেন এক ব্যক্তি।
সোনারং ধারণ করেছে পানি। সেই পানি কেটে এগিয়ে চলেছে ইঞ্জিনচালিত একটি নৌকা।
সন্ধ্যা নামার আগে, নোঙরে বাঁধা পড়েছে নৌকা।
রঙিন আকাশে উড়ছে পাখি।
গরু নিয়ে বাড়ি ফেরা।
পড়ন্ত বিকেলের আকাশে মানচিত্র এঁকে দিয়েছে গাছের শাখা-প্রশাখা।
আকাশের নীলে মিশে নীল হয়েছে হাওরের পানি। হাওরের বুকে নৌকায় বসে মাছ ধরছেন এক ব্যক্তি।
হাওরের রূপের যেন শেষ নেই।