সবুজ ক্যাম্পাস

করোনাভাইরাস মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বন্ধ চট্টগ্রাম সরকারি কলেজও। এই বন্ধ সময়ে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে গাছ লাগিয়েছে। পরিষ্কার করা হয়েছে ক্যাম্পাস। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুল হক চৌধুরীর বক্তব্য, কলেজ খুললে শিক্ষার্থীরা যাতে একটি সুন্দর পরিবেশ পান, সেই চেষ্টা করা হয়েছে। ছবি: জুয়েল শীল

কাঁঠালতলায় লাগানো হয়েছে সবুজ পাতার গাছ। বৃষ্টির পানিতে তাজা হয়েছে গাছের পাতা।
একাডেমি ভবনের চারপাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, যা ক্যাম্পাসকে সবুজময় করে রেখেছে।
শহীদ মিনারের দেওয়ালে ভাষা শহীদদের নিয়ে করা হয়েছে টেরাকোটা।
অডিটরিয়াম সড়কটি সুনসান। সড়কের পাশে ছাত্র-ছাত্রীদের বসার আসন রয়েছে।
কলেজের আঙিনায় সৌন্দর্যের জন্য লাগানো হয়েছে বাহারি পাতার গাছ।
উদ্ভিদবিজ্ঞান ভবন লতা-পাতায় ঘেরা।
উদ্ভিদবিজ্ঞান ভবনের সামনে করা হয়েছে অর্কিড হাউস।
প্রশাসনিক ভবন মাঠে লাগানো হয়েছে গাছ আর ঘাস।