বছরজুড়ে কত ছবি তো ছাপা হয়। কোনো কোনো ছবি গভীরভাবে দাগ কাটে মন। উঠে আসে দিনের ক্ষণস্থায়িত্বের বাইরে। বছরের তেমন কিছু ছবি।
ফুসফুসের সংক্রমণসহ শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনপুর থেকে ঢাকা মেডিকেলে স্ত্রী রোমানাকে নিয়ে আসেন তাঁর স্বামী। ভর্তির জন্য অপেক্ষা করছেন অ্যাম্বুলেন্সে। এ সময় স্বামী তাঁকে অভয় দেন। ১৫ জুন, ২০২০
ধর্ষণের প্রতিবাদে কালো কাপড়ে চোখ ঢেকে ও মুখে শিকল বেঁধে এক শিক্ষার্থীর প্রতিবাদ। রাজধানীর উত্তরা থেকে তোলা। ৭ অক্টোবর, ২০২০শহর থেকে কুকুর স্থানান্তরের প্রতিবাদে ‘প’ ফাউন্ডেশনের উদ্যোগে সাতমসজিদ রোডে দেয়ালচিত্রাঙ্কনের আয়োজনে অভিনেত্রী জয়া আহসান। ২৯ অগষ্ট, ২০২০ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বছরের ১২ নভেম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা ঘটে। চার বছরের আদিবা আক্তার ছোয়াকে হারিয়েছেন হবিগঞ্জের সোহেল মিয়া। তাঁর স্ত্রীসহ পরিবারেরর চারজন আহত হয়েছিলেন দুর্ঘটনায়। পঙ্গু হাসপাতালে অনেক হড়োহুড়ির ভিড়ে বেঁচে থাকা ছেলে নাফিজকে ছুঁয়ে দেখছেন সে ঠিক আছে কি না। ১৩ নভেম্বর, ২০১৯নদীগর্ভে বিলীন হওয়ার আগে শেষবারের মতো স্বজনদের কবর জিয়ারত করছেন বাদশা ফকির। মাদারীপুরের শিবচর থানার ৩নং ওয়ার্ড বড়খাস বন্দরখোলা ইউনিয়ন থেকে তোলা। ৬ জুলাই, ২০২০করোনায় আক্রান্ত হওয়ার আতঙ্কে মানুষ। সাধারণ মােস্ক ভরসা েনই, তাই অক্সিজেন িফল্টার হয় এমন মাস্ক পরেেছন একজন। রাজধানীর মুগদা এলাকা থেকে েতালা। ৯ জুন, ২০২০করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে চারপাশে। ঘরের মধ্যেই কাটছে অনেকের দিন। কিন্তু ফুটপাতেই যার ঘর, সে যাবে কোথায়? সব ভুলে মনের আনন্দে বই আর খাতা-কলম নিয়ে আঁকিবুঁকি করছে শিশু সুমি। চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের সামনে। ২৬ মার্চ, ২০২০