সূর্যমুখীর বাগান

চট্টগ্রামের হাটহাজারীতে এক একর জমি হলুদ রঙে ছেয়ে গেছে। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ওই জমিতে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুলের। প্রতিদিন বিকেলে বিভিন্ন উপজেলার মানুষ ঘুরতে আসে এ হলুদ রঙের বাগানে। এতে ক্ষতি হয় বাগানের। তাই চারদিকে দেওয়া হয়েছে জাল। রাখা হয়েছে বেশ কয়েকজন পাহারাদারও।

এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো
এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো
ফুলের পাপড়ি খেতে বাগানে আসে ময়নাসহ বিভিন্ন পাখি
সূর্যমুখী বাগানে বিভিন্ন ধরনের পাখি ওড়াউড়ি করে
সূর্যমুখী একধরনের একবর্ষী ফুল। এর গাছ লম্বায় ৩ মিটার (৯.৮ ফুট) হয়ে থাকে। ফুলের ব্যাস ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত হয়
ফুলের পাপড়ি খেতে বসেছে চড়ুই পাখি
ফুলের মধু খেতে উড়ে আসছে মৌমাছি
গাছে এসেছে কলি। দুয়েক দিনের মধ্যে কলি থেকে ফুল হবে
সূর্যমুখী ফুলের মধু খাচ্ছে মৌমাছি