নতুন পদ্ধতিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষাটি এবার ছিল বেশ কঠিন। ধাপে ধাপে শারীরিক পরীক্ষায় নিজ যোগ্যতা প্রমাণের পর মিলেছে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ। গত ১৪ নভেম্বর থেকে পক্ষকালব্যাপী এ পরীক্ষায় ২ হাজার ১৪০ তরুণ-তরুণী অংশ নেন। পরীক্ষা কার্যক্রম শেষে পাবনা জেলা থেকে নিয়োগ পেয়েছেন ৫৩ জন। পাবনা পুলিশ লাইনসে সম্প্রতি তোলা ছবি।
