সিলেটে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি ধীরগতিতে কমছে। বিভিন্ন এলাকার বাড়িঘর ও সড়কে এখনো বন্যার পানি রয়েছে। এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে বানভাসি মানুষ। কোথাও কোথাও আশ্রয়কেন্দ্রের সামনেও হাঁটুপানি। ছবিগুলো সিলেটের দক্ষিণ সুরমা ও ওসমানীনগর উপজেলা থেকে তোলা।