হাওরে মাছ ধরা

হাওর-অধ্যুষিত অঞ্চল সিলেট। নানা প্রজাতির মাছ মেলে এ হাওরগুলোতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরায় মেতে থাকেন মৎস্যজীবীরা। অনেকে আবার শখের বশেও জাল ও ফাঁদ পেতে মাছ শিকারে নামেন। তবে জলবায়ু পরিবর্তনের ফলে হাওরের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। এতে বিলীন হয়ে যাচ্ছে অনেক প্রজাতির মাছ। সম্প্রতি সিলেটের বারইকান্দি হাওর, জিলকার হাওর ও গুরকচি হাওর থেকে ছবিগুলো তোলা হয়েছে।

সকালে পেতে রাখা জাল বিকেলে তুলে নিচ্ছেন এক ব্যক্তি
বড়শিতে ধরা পড়েছে টাকি মাছ
দল বেঁধে জাল পেতে মাছ ধরছেন মৎস্যজীবীরা
ঘণ্টাখানেক আগে জাল ফেলেছিলেন। এখন মাছের আশায় গুটিয়ে নেওয়া হচ্ছে
মাছ ধরার দৃশ্যও কম উপভোগের নয়
জাল কাঁধে নিয়ে হাওরে মাছ ধরতে এসেছে দুই ভাই
মাছ ধরার খলুই ও ফাঁদ হাতে এক কিশোর
বাড়ির পাশেই জমেছে পানি। সেই পানিতে শিশুকে নিয়ে মাছ শিকারে নেমেছেন এক ব্যক্তি
জাল পেতে মাছের অপেক্ষায় মৎস্যজীবী।
হাওরে মাছ ধরা শেষে তীরে ফেরা।
জালে ধরা পড়েছে দেশীয় নানা প্রজাতির মাছ।
জাল পেতে বাঁশের কাঠামোর ওপর দাঁড়িয়ে আছেন একজন।
সন্ধ্যা নামার আগে হাওরের পানিতে জাল ফেলছেন এক শিকারি
পড়ন্ত বিকেলে সোনারং ধারণ করেছে হাওরের পানি। সেই পানিতে নৌকা ভাসিয়েছেন এক মাছশিকারি।