হাম্মামখানার সংস্কার-সংরক্ষণ

১৭ শতকে মোগল আমলে নির্মিত লালবাগ কেল্লার আওতাভুক্ত প্রধান তিনটি স্থাপনার অন্যতম হাম্মামখানা। ঐতিহাসিক এই স্থাপনার সংস্কার-সংরক্ষণের কাজ চলছে। এর স্থাপত্য বৈশিষ্ট্যগুলো পুনরুদ্ধারে ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য উপকরণ এবং এর নিরাপত্তা ও কাঠামোগত স্থায়িত্ব বাড়াতে কাজ চলছে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২১ সালে শুরু হওয়া এই সংস্কারকাজ আগামী সেপ্টেম্বরে শেষ হবে।

একপলকে লালবাগ কেল্লার হাম্মামখানা
একপলকে লালবাগ কেল্লার হাম্মামখানা
সংস্কারকাজ চলছে হাম্মামখানার আর্চের একাংশে
হাম্মামখানার এক পাশের দৃশ্য
হাম্মামখানার সামনে শোভা পাচ্ছে রঙ্গন ফুল
নকশাখচিত হাম্মামখানা। ঐতিহ্য ঠিক রেখেই করা হচ্ছে সংস্কার
সংস্কারকাজের জন্য হাম্মামখানার চারপাশে বাঁশ পুঁতে রাখা হয়েছে
কাঠের নিপুণ কারুকার্য
হাম্মামখানার ভেতরের একাংশ
আর্চের ভেতরের অংশেও চলছে মেরামত
ভেতরের নকশাখচিত একাংশ
দোতলায় ওঠার সিঁড়ি
হাম্মামখানার ভেতরে
মেঝেতে নকশাখচিত টাইলস
সৌন্দর্যঘেরা লালবাগ কেল্লার হাম্মামখানা