হিমাগারের ভেতরের বস্তার গায়ে নম্বর লিখে রাখা হয়েছে।
হিমাগারের ভেতরের বস্তার গায়ে নম্বর লিখে রাখা হয়েছে।

হিমাগারের আলু

ব্যক্তিমালিকানায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে ফরিদপুর হিমাগার লিমিটেড। ব্যবসায়ী ও কৃষকেরা মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এখানে আলু সংরক্ষণ করেন। এ ছাড়া ফল ব্যবসায়ীরা সারা বছরই অল্প দিনের জন্য বিভিন্ন ফল সংরক্ষণ করে রাখেন। সুবিধামতো সময়ে আবার কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু ও ফল বিক্রির জন্য নিয়ে যান। ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায় এ হিমাগারের ছবি তুলেছেন আলীমুজ্জামান রনি।

ব্যবসায়ীরা হিমাগারে সংরক্ষণ করে রাখা আলু বিক্রির জন্য হিমাগার থেকে বের করে নারী শ্রমিকদের দিয়ে বাছাই করা হচ্ছে। এই কাজে দিন শেষে একেকজন শ্রমিক ৩ থেকে ৪ শ টাকা পারিশ্রমিক পান।
হিমাগারের ভেতরের বস্তার গায়ে নম্বর লিখে রাখা হয়েছে।
আলু বস্তায় ভরছেন শ্রমিকেরা।
ছেঁড়াফাটা আলুর বস্তা সেলাই করছেন নারী শ্রমিকেরা।
হিমাগারের ভেতর থেকে শ্রমিকেরা ফলের বাক্স বের করেছেন।
বৈদ্যুতিক পাখার বাতাসে শুকানো হচ্ছে আলু।
আলু আড়তে নেওয়া হচ্ছে।
শেডে রাখা আলুর বস্তা সেলাই করছেন শ্রমিকেরা।
হিমাগারের বাইরে শেডে সাজিয়ে রাখা হয়েছে আলুর বস্তা।
ফল বিক্রির জন্য নছিমনে করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।