৯/১১ হামলার ২০ বছর

বাণিজ্যিক বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা। এ ঘটনায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন। আহত হন অসংখ্য মানুষ। সেই হামলার ২০তম বার্ষিকী আজ। ছবিতে সেই গল্প।

ছিনতাই করা বাণিজ্যিক উড়োজাহাজ ব্যবহার করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা। এ হামলার জন্য দায়ী করা হয় আল-কায়েদাকে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১১ সেপ্টেম্বর, ২০০১ সাল
ফাইল ছবি: এএফপি
হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি টাওয়ার ভেঙে যাওয়ার পরে ধোঁয়া উড়ছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১১ সেপ্টেম্বর, ২০০১ সাল।
দাউ দাউ করে জ্বলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১১ সেপ্টেম্বর, ২০০১ সাল।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলার পর পার্শ্ববর্তী একটি অফিস ভবনে আশ্রয় নিয়েছিলেন এই নারী। এ সময় ধুলোয় ঢেকে যায় তাঁর শরীর। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১১ সেপ্টেম্বর, ২০০১ সাল
হামলার পর আগুন নিভে গেছে। টুইন টাওয়ারের অবশিষ্ট অংশ দাঁড়িয়ে আছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
হামলায় নিখোঁজ ব্যক্তিদের ছবি নিউইয়র্কের বেলভিউ হাসপাতালের বাইরে টাঙিয়ে রাখা হয়। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১২ সেপ্টেম্বর, ২০০১
হামলার ২০তম বার্ষিকীর উপলক্ষে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্মৃতিসৌধে দিবসটি পালন অনুষ্ঠানের আগে ঘটনায় নিহত দমকলকর্মী জন মোরানের ছবি হাতে আরেক দমকল কর্মী। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ৯ সেপ্টেম্বর, ২০২১
বৃষ্টি হচ্ছে। স্মৃতিসৌধে দাঁড়িয়ে এক নারী। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ৯ সেপ্টেম্বর, ২০২১