ডিটিজি মেলা

চার দিনব্যাপী ১৭তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন বা ডিটিজি মেলা চলছে। রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে–সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে গতকাল বুধবার। এতে বাংলাদেশ, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, হংকং, ইতালি, জাপানসহ ৩৫টি দেশের ১ হাজার ২০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীর ১৯টি হলে বুথ রয়েছে ১ হাজার ৬০০। বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ ও হংকংয়ের ইয়োর্কাস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। করোনা মহামারির কারণে গত তিন বছর ডিটিজি মেলা অনুষ্ঠিত হয়নি।

নিটিং মেশিনে সুতা লাগাচ্ছেন এক ব্যক্তি
নিটিং মেশিনে সুতা লাগাচ্ছেন এক ব্যক্তি
ম্যানিকিনের মাধ্যমে নমুনা পোশাক প্রদর্শন
প্রদর্শনীতে রাখা ডায়িং মেশিন
পোশাক কারখানায় ব্যবহৃত সরঞ্জাম
বাংলাদেশে তৈরি বিখ্যাত ব্র্যান্ড ন্যাশনাল জিওগ্রাফির নানা ধরনের ব্যাগ
পোশাক কারখানায় ব্যবহৃত মেশিন
সেলাই মেশিনের কাজ দেখানো হচ্ছে
প্রতিষ্ঠানের ক্যাটালগ দেখছেন দর্শনার্থী
স্টলে দুই বিদেশির কথোপকথন
কারখানায় ব্যবহৃত মেশিন দেখানো হচ্ছে দর্শনার্থীদের
দেশে তৈরি বয়লার মেশিন
পোশাক কারখানায় ব্যবহৃত মেশিন