গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের মানববন্ধন

বিভিন্ন সময় ‘গুমের’ শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন স্বজনেরা। আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে তাঁরা এ আকুতি জানান। এ সময় গুম হওয়া ব্যক্তিদের কথা বলতে গিয়ে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনেরা ২০১৪ সালে ‘মায়ের ডাক’ নামে এ সংগঠন গড়ে তোলেন।

গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘মায়ের ডাক’ নামে সংগঠন আয়োজিত মানববন্ধন
গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘মায়ের ডাক’ নামে সংগঠন আয়োজিত মানববন্ধন
গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে প্ল্যাকার্ড হাতে স্বজনেরা
বাবা ইসমাইল হোসেন গুম হয়েছেন। বাবার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে মেয়ে আনিশা ইসলাম
গুম হওয়া স্বজনের ছবি হাতে নিয়ে মানববন্ধনে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এক নারী
স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক দিন। সেই শোকে ভাষা হারিয়ে ফেলেছেন এই নারী। এখন শুধুই তাঁকে ফিরে পাওয়ার অপেক্ষা
বাবা সোহেলের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে ছোট্ট সাদিকা সরকার (সাফা)
নিখোঁজ ব্যক্তিদের ছবিটাই এখন শেষ সম্বল। সেই ছবি হাতে স্বজনদের মানববন্ধন
ছবি হাতে এখন শুধুই অপেক্ষা
গুম হওয়া বাবার খোঁজে ছবি হাতে আদিবা ইসলাম ও সাদিকা সরকার সাফা