দেশের বিভিন্ন স্থান থেকে আড়তগুলোতে আসতে শুরু করেছে আম ও লিচু। সরবরাহ বেশি হওয়ায় দাম তুলনামূলক কম। সকাল থেকে আম ও লিচুভর্তি ট্রাক একের পর এক ঢুকছে আড়তে। ট্রাক থেকে নামিয়ে খুচরা বিক্রেতাদের কাছে তা বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন আড়ত ব্যবসায়ী ও শ্রমিকেরা। মান অনুসারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৪৫-৯০ টাকা। আর লিচু বিক্রি হচ্ছে শ ১২০-২০০ টাকায়। চট্টগ্রাম নগরের কদমতলী ফলমন্ডিতে আম ও লিচু বিক্রির এই ব্যস্ততার চিত্র সোমবার দুপুরের।