শতাধিক বিঘাজুড়ে ঝাউবন, ঘন বাঁশঝাড় আর জঙ্গল। পাশেই বিশাল ডঙ্গর বিল। অর্ধশত প্রজাতির পাখির নিরাপদ আশ্রয় এখানে। বছরজুড়ে থাকে পাখিদের বিচরণ। বিলের তীরে গড়ে ওঠা গ্রামের নাম আকন্দপাড়া। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে গ্রামটির অবস্থান। পাখির কলরবে সব সময় মুখর থাকে গ্রামটি। এখানকার মানুষের সঙ্গেও পাখির দারুণ মিতালি। পাখির কলকাকলিতেই সকালে ঘুম ভাঙে তাদের।
