উপনির্বাচনে ভোটের চিত্র

সরকারের গণতন্ত্র-গণবিরোধী কার্যকলাপে বাক্‌স্বাধীনতা, বিরোধী দলের ওপর দমন–পীড়ন, গণগ্রেপ্তার, গুম, হত্যা, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, ভোটাধিকার হরণের প্রতিবাদে বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করলে সে আসনগুলোয় উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনী এলাকাগুলোর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ছবির গল্প।

বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া-২
ছবি : তানভীর আহাম্মেদ
কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া-২
উপনির্বাচনে গোপনকক্ষে ভোটার ছাড়াও অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে৷ যাঁরা ঢুকছেন।অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয় , সরাইল
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে গোপনকক্ষে ভোটার ছাড়াও অন্যদের উপস্থিতি। পাকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাইল
বগুড়া-৪ আসনের বিশা বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ভোটাররা
গোপনকক্ষে ভোটার ছাড়াও অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের উপস্থিতি, তাঁদের বেশির ভাগই বিএনপির দলছুট নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার এজেন্ট।আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাইল
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। বিশা বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ভোট দিয়ে অমোচনীয় কালি দেখাচ্ছেন ভোটার।ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের উপনির্বাচন। কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়, সরাইল
বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এরুলিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র , বগুড়া সদর
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে টহল দিচ্ছে সুসজ্জিত বিজিবি। কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়, সরাইল