ফিরে এসেছে বিদ্যুতের দুর্ভোগ

বিদ্যুৎ যাওয়ায় মধ্যরাতে ভ্যাপসা গরমে ঘুম ভাঙছে এখন ঢাকার বাসিন্দাদের। দিনের পাশাপাশি রাতেও কয়েক দফায় এখন বিদ্যুৎ থাকছে না রাজধানীর অনেক এলাকায়। ঘন ঘন এই লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরান ঢাকার জনজীবন। বিদ্যুৎ না থাকায় কোথাও মোমবাতির আলোয় আবার কোথাও মোবাইলের আলো জ্বালিয়ে প্রতিদিনের কাজ সারছেন এখানকার বাসিন্দারা। মোবাইলের আলো জ্বালিয়ে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। শাঁখারীবাজার, তাঁতীবাজার ও ওয়ারী এলাকায় আজ বুধবার দুপুরের চিত্র।
মোমবাতির আলোয় স্বর্ণ তৈরির কাজে ব্যস্ত এক কারিগর। তাঁতীবাজার এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ
বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে কাজ করছেন কারিগরেরা। তাঁতীবাজার এলাকায়
ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ধীরগতিতে চলছে কাজ। তাঁতীবাজার এলাকায়
মোবাইলের আলো জ্বালিয়ে কাজে সহযোগিতা করছেন এক কারিগর। তাঁতীবাজার এলাকায়
মোমবাতির আলোয় চলছে স্বর্ণ বেচাকেনা। তাঁতীবাজার এলাকায়
মোবাইলের আলোয় চলছে কাজ। তাঁতীবাজার এলাকায়
দোকান থেকে শাঁখা কিনছেন এক নারী। শাঁখারীবাজার
ক্লাস চলাকালে বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো জ্বালিয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছেন এক শিক্ষক। এম এ আলীম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগীনগর, ওয়ারী
চার্জারের বাতি জ্বালিয়ে চলছে ব্যবসার হিসাব-নিকাশ। শাঁখারীবাজার
বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে চলছে মিষ্টি বিক্রি। শাঁখারীবাজার
মোমের আলোয় হোটেলে দুপুরের খাবার খাচ্ছেন দুই ব্যক্তি। শাঁখারীবাজার