ছিল সাপ্তাহিক ছুটি। এরপরই আবার বড়দিনের ছুটি। সব মিলিয়ে টানা তিন দিনের ছুটি পেয়ে অনেকেই গিয়েছিলেন প্রকৃতির কাছাকাছি। বাদ পড়েনি সিলেটের সাদা পাথরও। গত তিন দিনে সেখানে পাথর ও স্বচ্ছ পানির সৌন্দর্য দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। সিলেটের সীমান্তঘেঁষা কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জে ধলাই নদের উৎসমুখে পাথর পরিবেষ্টিত জায়গাটুকু সাদা পাথর নামে পরিচিত।
