প্লাস্টিকে দূষিত বুড়িগঙ্গা

বিশ্বের অন্যতম দূষিত নদীর তালিকায় রয়েছে বুড়িগঙ্গা নদী। শিল্পকারখানা আর শহরের পয়োনিষ্কাশনের সব বর্জ্য নদীতে ফেলার কারণে দূষিত হচ্ছে নদীর পানি। সেই সঙ্গে দূষণের নতুন মাত্রা যোগ করেছে প্লাস্টিক। নদীর দুই প্রান্তে গড়ে উঠেছে শত শত প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পলিথিন আর প্লাস্টিক ধোয়া হয় এই নদীর পানিতে। দূষণে কালচে হয়ে উঠেছে নদীর পানি।
বুড়িগঙ্গা নদীতে অবাধে ধোয়া হচ্ছে নোংরা পলিথিন
বুড়িগঙ্গা নদীতে অবাধে ধোয়া হচ্ছে নোংরা পলিথিন
নদীর পাড়েই শুকানো হচ্ছে প্লাস্টিক
নদীর পাড়ে পোড়ানো হচ্ছে প্লাস্টিকসহ নানা আবর্জনা
পুরোনো প্লাস্টিক থেকে কাগজ ছাড়ানো হচ্ছে
প্লাস্টিকের সঙ্গে লেগে থাকা কাগজ পচানোর জন্য বস্তায় করে নদীর পানিতে ডুবিয়ে রাখা হয়েছে
প্লাস্টিক পরিষ্কারের কাজে ব্যস্ত দুই শ্রমিক
নদীর পানিতে ধোয়া হচ্ছে রিসাইক্লিং প্লাস্টিক টুকরা
ধোয়ার পরে নদীর পাড়েই শুকানো হচ্ছে প্লাস্টিক টুকরা
পানিতে ধোয়া প্লাস্টিক পাড়ে তোলা হচ্ছে
নদীর পাড়জুড়ে রোদে শুকানো হচ্ছে প্লাস্টিক