উত্তরা উত্তর মেট্রো রেলস্টেশনের প্রস্তুতি সম্পন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার মেট্রোরেল উদ্বোধন করবেন। তাঁকে নিয়ে প্রথম ট্রেনটি চালাবেন এক নারী। গণপরিবহনে শুরু হবে নতুন যুগ। যানজটে অতিষ্ঠ রাজধানীবাসী দেখবে, ব্যস্ত সড়কের মধ্যে পিলার বসিয়ে তৈরি উড়ালপথে ছুটে চলছে ট্রেন। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও চলে আসবে মানুষ। উত্তরা উত্তর মেট্রো রেলস্টেশনে উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাজধানীর উত্তরা থেকে এ পথেই চলবে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দূরত্ব পৌনে ১২ কিলোমিটার।
রাজধানীর উত্তরা থেকে এ পথেই চলবে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দূরত্ব পৌনে ১২ কিলোমিটার।
মেট্রোরেলের জন্য প্রস্তুত রেলস্টেশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন। উত্তরায় এ আনুষ্ঠানিকতা শেষে আজ বেলা ২টার দিকে দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের দিকে ছুটবে।
মেট্রোরেল থেকে নেমে বের হওয়ার পথ।
মেট্রোরেলের প্ল্যাটফর্ম প্রস্তুত।
তিনতলা মেট্রো রেলস্টেশনে ওঠানামার জন্য সিঁড়ি, চলন্ত সিঁড়ি (এসকেলেটর) ও লিফট রয়েছে। ট্রেন ও স্টেশন শীতাতপনিয়ন্ত্রিত (এসি)।
এখান থেকে টিকিটি কেটে ট্রেনে উঠবেন যাত্রীরা।