সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে শনিবার সারা দেশে গণমিছিল করেছে বিএনপি। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা–কর্মীরা পুলিশের বাধার মুখোমুখি হন। কোথাও কোথাও সংঘর্ষও হয়। সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে।
