বইমেলায় বসন্তের ছোঁয়া

রাত পোহালেই পয়লা ফাল্গুন। বসন্তের বার্তা সোমবার দেখা গেছে অমর একুশে বইমেলায় আসা পাঠক–দর্শকদের পোশাক–সাজসজ্জায়। মেলায় আসা অনেক তরুণীর মাথায় ফুলের মুকুট, হাতভর্তি ফুলের মালা। গায়ে জড়িয়েছেন বাসন্তী রঙের শাড়ি। বসন্তের সাজেই সোহ্‌রাওয়ার্দী উদ্যানের বইমেলার স্টল ঘুরে দেখেন তাঁরা। কেউ কেউ পরিবার ও বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছেন মেলায়।

বন্ধুরা মিলে বইমেলায় এসে আনন্দে মেতে উঠেছেন।
বন্ধুরা মিলে বইমেলায় এসে আনন্দে মেতে উঠেছেন।
হলুদ শাড়ি পরে বইমেলায় প্রবেশ করেন দুই নারী।
বইমেলার স্টলে পছন্দের বই দেখছে এক তরুণী।
দল বেঁধে বইমেলায় ঘুরছেন।
স্টলে পছন্দের বই দেখছেন তরুণীরা।
বই কিনতে স্টলে ঘুরছেন দুই পাঠক।
খোঁপায় বাঁধা হচ্ছে গাঁদা ফুলের মালা।
বই হাতে নিয়ে দুই বন্ধুর কথোপকথন।
মেলায় দল বেঁধে পাঠকেরা প্রবেশ করছেন।
বইয়ের তালিকা হাতে সন্তানের জন্য বই খুঁজছেন এক নারী।
সেজেগুজে বইমেলায় আসার পর ছবি না তুললে কি আর হয়!
মাথার ফুলের মুকুট বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এক শিশু।