চট্টগ্রাম নগরের আশপাশের এলাকায় বেশ কিছু শীতের সবজি চাষ করা হয়। এর মধ্যে হালিশহর অন্যতম। সেখানে নানা রকমের শাকসবজির চাষ হয়। এবার কৃষকের মুখে হাসি ফুটেছে টমেটো চাষে। টমেটোর ফলন হয়েছে বেশি। প্রতিদিন কৃষকেরা ৪০ থেকে ৫০ মণ টমেটো তুলছেন। দাম বেশি হওয়ায় বেশি লাভের আশা করছেন তাঁরা। প্রতি কেজি টমেটো মান অনুসারে পাইকারিতে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দামে। সম্প্রতি নগরের হালিশহর ময়লা ডিপো এলাকায়।