ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে প্রত্যেকের জীবনেই শিক্ষকের গুরুত্ব অপরিসীম। সবারই ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিকনির্দেশনা, স্নেহ–ভালোবাসা আমাদের মনে দাগ কাটে। তাঁদের আমরা বলি প্রিয় শিক্ষক। দেশজুড়ে থাকা এমন শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার জন্য তৃতীয়বারের মতো আয়োজন করা হলো ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২১’। সারা দেশ থেকে বাছাই করা ১১ জন শিক্ষককে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া হয়।
