ঈদে ঘরে ফেরা

রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছে ট্রেন। প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দের ঝিলিক যেন ওদের চোখেমুখে। ছবিটি আজ বিমানবন্দর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছে ট্রেন। প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দের ঝিলিক যেন ওদের চোখেমুখে। ছবিটি আজ বিমানবন্দর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ সকাল থেকেই ঘরমুখী মানুষের ভিড়। ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ছবি: আবদুস সালাম
যানজটের কারণে অনেক গাড়ি এসে পৌঁছায়নি। অনেকে উপায় না দেখে ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠে বাড়ির দিকে রওনা হয়েছেন। ছবিটি শুক্রবার দুপুরে গাবতলী বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের ছাদেও নেই তিল পরিমাণ জায়গা। ছবি: সাজিদ হোসেন
লঞ্চের ছাদে যাত্রী ওঠানো নিষেধ থাকলেও সে নিষেধাজ্ঞা মানছেন না অনেকে। প্রখর রোদ থাকা সত্ত্বেও ছাদে জায়গা পেয়েই খুশি তাঁরা। শুক্রবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা ছবি। ছবি: আবদুস সালাম
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের কাউন্টারগুলোর সামনে ঘরমুখো মানুষের ভিড়। ছবি: জাহিদুল করিম
সময়মতো বাস ধরতে দ্রুত হাঁটছেন অনেকে। ছবি: জাহিদুল করিম
সদরঘাটে লঞ্চের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে এই কিশোর। ছবি: আবদুস সালাম