ঈদ উপলক্ষে সাজছে সিলেটের শাহি ঈদগাহ

সাজছে সিলেট নগরীর ঐতিহাসিক কেন্দ্রীয় শাহি ঈদগাহ। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চলছে ধোয়ামোছা আর রঙের কাজ। এবার নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এ ঈদগাহে। করোনার কারণে গত দুই বছর শাহি ঈদগাহে ঈদের জামাত হয়নি। প্রতি ঈদে প্রায় দুই লাখ মুসল্লি শাহি ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুসারে, সপ্তদশ শতাব্দীতে সম্রাট আওরঙ্গজেবের আমলে গাছপালাঘেরা ঈদগাহটি নির্মাণ করেন সিলেটের ফৌজদার ফরহাদ খাঁ।

শাহি ঈদগাহ ময়দানের দৃষ্টিনন্দন মিনার
শাহি ঈদগাহ ময়দানের দৃষ্টিনন্দন মিনার
ঈদ উপলক্ষে নতুন রঙে সেজেছে পুরো ঈদগাহ
গাছপালাঘেরা এ ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রায় দুই লাখ মুসল্লি
ঈদগাহের সীমানাপ্রাচীর রং করা হচ্ছে
সিঁড়ি বেয়ে উঠতে হয় ঈদগাহের টিলার অংশে
ঈদগাহে রয়েছে এমন তিনটি দৃষ্টিনন্দন ফটক
রং করা হচ্ছে ফটকগুলো
চলছে ধোয়ামোছা ও পরিষ্কারের কাজ
ফটকের ওপরের অংশে রং করা হচ্ছে
ঈদগাহের পূর্ব দিকে রয়েছে দৃষ্টিনন্দন পুকুর
ঈদগাহে প্রবেশের ছোট একটি ফটক
গাছপালাঘেরা ঈদগাহটি দৃষ্টি কাড়ে সবার