নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদ্যাপিত হলো বিজয় দিবস। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবারের বিজয় দিবসে যোগ করেছে বাড়তি মাত্রা। বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখরভাবে দিনটি কাটাল দেশবাসী। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রদর্শনী পরিবেশন করে শিক্ষার্থীরা।
