ঈদ আসতে আর ২০-২১ দিন বাকি। তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকার কেরানীগঞ্জের ডেনিম বা জিনস প্যান্টের কারখানার পোশাকশ্রমিকেরা। ছবি: সাইফুল ইসলামচলছে সেলাই। ছবি: সাইফুল ইসলামদম ফেলার অবসর নেই। প্রতিদিন ২৪ ঘণ্টাই খোলা থাকছে কারখানাগুলো। ছবি: সাইফুল ইসলামসেলাইয়ের পরে জিনস প্যান্টগুলো ডাইং মেশিনের মাধ্যমে রং করা হচ্ছে। ছবি: সাইফুল ইসলামপানি ঝরানোর পর প্যান্টগুলো হাইড্রো মেশিন থেকে বের করা হচ্ছে। ছবি: সাইফুল ইসলামশুকানোর জন্য প্যান্টগুলো ড্রায়ার মেশিনে ঢোকানো হচ্ছে। ছবি: সাইফুল ইসলামতৈরি জিনসপ্যান্টগুলো স্তূপ করে রাখা হয়েছে। ছবি: সাইফুল ইসলামকারখানা থেকে মোড়কে ভরার জন্য প্যান্টগুলো নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সাইফুল ইসলামকাজ করতে করতে ক্লান্ত এক শ্রমিক সেখানেই ঘুমিয়ে পড়েন। আলো থেকে চোখ বাঁচাতে একটি প্যান্ট মুখের ওপর দিয়ে রাখেন। ছবি: সাইফুল ইসলামজিনসের প্যান্ট কিনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা আসেন কেরানীগঞ্জের পাইকারি মার্কেটে। ছবি: সাইফুল ইসলাম