ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষার জন্য সকাল থেকে অভিভাবক-শিক্ষার্থীদের পদচারণে মুখর ছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এত মানুষের ভিড়ে সেবা দিতে বিভিন্ন ছাত্রসংগঠন সহযোগিতা করেছে। আবার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীরা ছিলেন তৎপর। তবু অভিভাবকেরা সন্তানদের নিয়ে ছিলেন উৎকণ্ঠায়। সেখানকার নানা চিত্র নিয়ে এবারের ছবির গল্প।
