চরের জীবন

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর মধ্যে অসংখ্য চর জেগে উঠেছে। দুর্গম শতাধিক চরে লক্ষাধিক পরিবারের বসবাস। জোয়ারের কারণে বছরের ৬/৭ মাস পুরো চরাঞ্চল ডুবে যায়। ছবিটি দৌলতখান উপজেলায় মদনপুর ইউনিয়নের টবগী গ্রাম থেকে তোলা। ছবি: নেয়ামতউল্যাহ, ভোলা

ভোলা শহর থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে বসতবাড়িতে যাচ্ছেন চরের বাসিন্দারা। ছবি: নেয়ামতউল্যাহ, ভোলা
বর্ষা মৌসুম ও জোয়ারে পানি বেড়ে যাওয়ায় বাঁশের খুঁটি দিয়ে ঘর উঁচু করে নিয়েছে এক পরিবার। ছবি: নেয়ামতউল্যাহ, ভোলা
মৎস্যজীবীরা জাল নিয়ে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি চরপদ্মা গ্রাম থেকে তোলা। ছবি: নেয়ামতউল্যাহ, ভোলা
চরপদ্মা গ্রামের পথ পানিতে ডুবে গেছে। ছবি: নেয়ামতউল্যাহ, ভোলা
ছবিটি যেন নিঃসঙ্গতার প্রতীক। চারিদিকে পানি, এর মধ্যে চরে এক বাড়ি। ছবিটি চরপদ্মা গ্রাম থেকে তোলা। ছবি: নেয়ামতউল্যাহ, ভোলা
মাঠের পানি মাড়িয়ে সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছেন এক মা। ছবি: নেয়ামতউল্যাহ, ভোলা
চরাঞ্চলে নৌকাই যোগাযোগের একমাত্র বাহন। ছবি: নেয়ামতউল্যাহ, ভোলা
পানি বেড়ে যাওয়ায় ভিটাতে মাটি ফেলে উঁচু করে নিয়েছে এক পরিবার। ছবি: নেয়ামতউল্যাহ, ভোলা