এই মৌসুমে চা-বাগানে পাতা তোলার কাজ কমে যায়। চলে নতুন চা-চারা রোপণের কাজ। শ্রমিকেরা ব্যস্ত থাকেন চা-চারার বীজতলায়। বৃষ্টি হলেই বাগানের বিভিন্ন স্থানে এসব চা-চারা রোপণ করেন শ্রমিকেরা। সিলেট চা-বাগানগুলোয় চলছে এখন সেই প্রস্তুতি। ছবিগুলো সম্প্রতি সিলেটের হিলুয়াছড়া চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদপলিথিনের ব্যাগে চারা রোপণ করছেন এক শ্রমিক। ছবি: আনিস মাহমুদপুরোনো গাছের পাতা দিয়েই তৈরি হয় চা-চারা। ছবি: আনিস মাহমুদচা-চারা রোপণে বিশেষভাবে তৈরি করা হয় বীজতলা। সারিবদ্ধভাবে লাগানো হয়েছে চা-চারা। ছবি: আনিস মাহমুদসেই চারার পরিচর্যায় ব্যস্ত দুই শ্রমিক। ছবি: আনিস মাহমুদচা-চারা তৈরির জন্য পলিথিনের ব্যাগে বিশেষ মাটি ভরছেন এক নারী শ্রমিক। ছবি: আনিস মাহমুদএঁরা চা-চারা প্রস্তুত করছেন। ছবি: আনিস মাহমুদসেখানে কাজ করে শ্রমিকদের সন্তানেরাও। ছবি: আনিস মাহমুদবিশেষ কাপড়ে ঢেকে রাখা হয়েছে বীজতলা। এটা বলা হয় ‘ডোপ’। ছবি: আনিস মাহমুদএক মাস আগের তৈরি করা চারা রোপণের উপযোগী হয়েছে। এগুলো রোপণ করা হবে বাগানের বিভিন্ন স্থানে। ছবি: আনিস মাহমুদ