পুড়ে ছাই কারখানা

গত বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুন লাগে। এ সময় প্রাণ বাঁচাতে ভবনটি থেকে লাফিয়ে দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। রাতভর চেষ্টার পর গত শুক্রবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সেখান থেকে ৪৯ জনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। পুড়ে ছাই হয়ে গেছে ভবনের মালামালসহ সব যন্ত্রপাতি। দেয়াল ও ছাদ খসে পড়ছে মেঝেতে। ৫ তলার একাংশের ছাদ ধসে পড়েছে। মেঝেতে গলিত রাসায়নিকের তরল ভাসছে। সব মিলে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কারখানায় তৈরি পণ্য।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কারখানায় তৈরি পণ্য।
কারখানার ভেতরে উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিভিন্ন তলার ছাদের অংশ খসে পড়েছে।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কারখানার ভেতরের মালামাল।
ধসে পড়েছে ৫ তলার ছাদের একাংশ। ফায়ার সার্ভিসের কর্মীরা খুঁজে দেখছেন ধ্বংসস্তূপের নিচে মানুষের দেহাবশেষ আছে কি না।
নিবু নিবু আগুনে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পড়ে আছে তালাবদ্ধ গেট।
পড়ে আছে পুড়ে যাওয়া সিলিন্ডার।
পুড়ে যাওয়া সারি সারি যন্ত্রপাতি।
পুড়ে যাওয়া বস্তু পড়ে আছে মেঝেতে।
মেঝেতে পড়ে আছে কারখানাতে উৎপাদিত পানীয়ের বোতল।
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফ্লোরটি।