জাতির শোক প্রকাশ

আজ মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে মানুষের ঢল নামে। ছবি: হাসান রাজা
আজ মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে মানুষের ঢল নামে। ছবি: হাসান রাজা
শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে কোরআন তিলাওয়াত ও দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছবি: আশরাফুল আলম
জাতীয় শোক দিবসে ফরিদপুরের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হয়। ছবি: আলীমুজ্জামান
খাগড়াছড়িতে র‍্যালি বের করে প্রজ্ঞাবংশ শিশুসদন কমপ্লেক্স। কমপ্লেক্সের ৮০ জন ভিক্ষু র‍্যালিতে অংশ নেন। ছবিটি খাগড়াছড়ি মহালছড়ি মাইসছড়ি ইউনিয়নের প্রজ্ঞাবংশ শিশুসদন কমপ্লেক্স থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
জাতীয় শোক দিবসে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শোক র‍্যালি। সকালে কুষ্টিয়া শহরের শাপলা চত্বরে এনএস রোড থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
সাদা-কালো শাড়িতে ধানমন্ডির ৩২ নম্বরের দিকে যাচ্ছেন নারীরা। ছবি: জাহিদুল করিম
ফুলে ফুলে ছেয়ে গেছে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ছবি: হাসান রাজা
চট্টগ্রাম নগরের মমিন রোডে মানববন্ধন করে কদম মোবারক সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সৌরভ দাশ