বাঁয়ের লাইন মডার্না টিকার প্রথম ডোজ গ্রহীতাদের জন্য। ডানের লাইন সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ গ্রহীতাদের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
বাঁয়ের লাইন মডার্না টিকার প্রথম ডোজ গ্রহীতাদের জন্য। ডানের লাইন সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ গ্রহীতাদের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

টিকা নিতে সাধারণ মানুষের ভিড়

আজ সারা দেশে শুরু হয়েছে সম্প্রসারিত টিকাদান। সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে। এতে শৃঙ্খলা ভেঙেছে অনেক টিকাদান কেন্দ্রে। টিকা নেওয়ার জন্য অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। পৌরসভার টিকাদান কেন্দ্রে ছিল মানুষের ভিড়। সারা দেশে টিকাদানের ছবি তুলেছেন আলোকচিত্রীরা।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সব কটি (চারটি) ইউনিয়ন পরিষদে টিকাদান চলছে। উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চত্বরে টিকা নিচ্ছেন সাধারণ মানুষ
শরীয়তপুর সদরের পালং ইউনিয়নের বালাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন মানুষ। এ সময় বৃষ্টিতে তাঁদের ভিজতে হয়েছে
টিকার স্বল্পতার কারণে কেন্দ্রের টিকা শেষ হয়ে যায়। ফলে টিকা না পেয়ে অনেকেই ফিরে যান। গোলডাঙ্গী নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, ফরিদপুর, ৭ আগস্ট দুপুর
টিকা নেওয়ার জন্য কক্ষে ভিড় জমিয়েছেন মানুষ। নন্দিপাড়া, নারায়ণগঞ্জ, শনিবার দুপুর
বাঁয়ের লাইন মডার্না টিকার প্রথম ডোজ গ্রহীতাদের জন্য। ডানের লাইন সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ গ্রহীতাদের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
শনিবার দুপুর ১২টায় বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে
জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজসহ নির্ধারিত টিকাকেন্দ্রে টিকা গ্রহণ করতে ভিড় করেন সাধারণ মানুষ। কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়, রায়পশা-কড়াপুর ইউনিয়ন, সদর উপজেলা, বরিশাল
লাইন ধরে করোনার টিকা নিচ্ছেন সাধারণ মানুষ। বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
কুমিল্লার দাউদকান্দির সুন্দলপুর মডেল ইউপি কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের লম্বা লাইন
স্বাস্থ্যবিধি মানেননি কেউ। অনেকেরই মুখে মাস্ক ছিল না। এটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় টিকাদানের চিত্র
সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রেই রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণ করেন গ্রহীতারা। টিকা গ্রহণের অপেক্ষায় আছেন অনেকেই। ছবিটি নগরের চৌকিদেখি এলাকা থেকে তোলা