টিলা কেটে বসতঘর

সিলেট শহরের বিভিন্ন এলাকায় রয়েছে ছোট-বড় অনেক টিলা। এগুলো কেটে বহুতল ভবন বানিয়ে বাস করছে অনেক পরিবার। দীর্ঘদিন ধরে টিলা কেটে ভবন তৈরি করায় কমতে শুরু করেছে টিলার সংখ্যা। নগরের আখালিয়া এলাকায় ১৫০ ফুটের পাশাপাশি দুটি টিলা। কোনোটির চূড়া কাটা আবার কোনোটির এক পাশ কেটে তৈরি করা হয়েছে বসতবাড়ি। ভারী বৃষ্টিতে টিলাধসে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। টিলার ঢালে ঝুঁকিপূর্ণ বসবাসের এ চিত্র সিলেট নগরের আখালিয়া ব্রাহ্মণশাসন এলাকার রাইফেলস ক্লাব ও উপরপাড়া এলাকায়।

টিলার একাংশ কেটে তৈরি করা হয়েছে আবাসিক এলাকা
টিলার একাংশ কেটে তৈরি করা হয়েছে আবাসিক এলাকা
টিলার চূড়ায় টিনের ঘর। নিচে তৈরি করা হচ্ছে পাকা ঘর। ফলে তৈরি হচ্ছে টিলাধসের ঝুঁকি।
১৫০ ফুট টিলার পেট কেটে নির্মাণ করা হয়েছে টিনের ঘর
এসব টিনের ঘরে ঝুঁকি নিয়ে বাস করছে অনেক পরিবার
টিলা কেটে টিনের ঘরের পাশ দিয়ে যাতায়াতের জন্য সরু পথ তৈরি করা হয়েছে। যেকোনো মুহূর্তে টিলাধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা
ক্ষতবিক্ষত টিলার ওপর টিনের ঘর
টিলার ওপরের ঘরগুলো বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে
টিলা কেটে তৈরি আবাসন এলাকা
ঝুঁকিপূর্ণ টিলার চূড়ায় দাঁড়িয়ে এক ব্যক্তি