লাইফ-স্টাইল ব্র্যান্ড এমআইবি স্পিরিট দেশীয় ব্র্যান্ডকে তুলে ধরতে দেশীয় পণ্যের মেলা ও প্রদর্শনীর আয়োজন করে থাকে। এবার বসন্ত ও বৈশাখী উৎসব উপলক্ষে এমআইবি স্পিরিট তাদের ধানমন্ডির নিজস্ব ভবনে শুক্রবার মেলার আয়োজন করেছে। মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত ‘বুবুর বায়না’র স্টলে শাড়ি দেখছেন একজন। ছবি: আবদুস সালামশুক্রবার থেকে মেলা শুরু হয়েছে। মেলায় প্রদর্শিত পণ্য দেখছেন একজন গৃহিণী। ছবি : আবদুস সালামমেলায় মোট ২৮টি স্বদেশি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের পসরা সাজিয়ে বসেছে। এর মধ্যে রয়েছে একাধিক গয়নার স্টল। ছবি: আবদুস সালামপ্রদর্শিত হচ্ছে বিশেষ ধরনের ধাতব ও পাথরের গয়না। ছবি: আবদুস সালামবিক্রি হচ্ছে বিভিন্ন ধরন ও আকারের কাপড়ের ব্যাগ। ছবি: আবদুস সালামবিভিন্ন নকশা ও রঙের পোশাক দেখছেন দর্শনার্থীরা। ছবি: আবদুস সালামদেশজ পটশিল্প অবলম্বনে নকশা করা শাড়ি দেখছেন একজন। ছবি: আবদুস সালামমেলায় প্রদর্শিত সামগ্রী। ছবি: আবদুস সালাম