নিম্নচাপের প্রভাবে ভোলার নদীতে জোয়ারের পানি বেড়ে চরাঞ্চলের সবজিখেত প্লাবিত। রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর এলাকা
নিম্নচাপের প্রভাবে ভোলার নদীতে জোয়ারের পানি বেড়ে চরাঞ্চলের সবজিখেত প্লাবিত। রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর এলাকা

নিম্নচাপে দিনভর বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ শক্তি কমে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে সারা দিনই ছিল হালকা বৃষ্টি হয়েছে। কাল সোমবারও থাকবে। আবহাওয়া অধিদপ্তরের বার্তা এমনই। অধিদপ্তর বলছে, এ মাসে অন্তত আরও একটি নিম্নচাপ হতে পারে।

রাজধানীতে আজ সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কদমতলী এলাকায় শিশুসন্তানকে নিয়ে বৃষ্টি থেকে বাঁচতে চাদর মুড়ি দিয়েছেন এক বাবা। ঢাকা, ৫ ডিসেম্বর
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ৫ ডিসেম্বর
বৃষ্টি হলেও নিম্ন আয়ের মানুষদের ঘরে বসে থাকার সুযোগ নেই। পেটের দায়ে রাস্তায় বের হতেই হয় তাঁদের। একে তো শীত, তার ওপর বৃষ্টি। এর হাত থেকে বাঁচতে গায়ে প্লাস্টিক জড়িয়েছেন এক রিকশাচালক। শহরের মুজিব সড়কে
নিম্নচাপের প্রভাবে ভোলার নদীতে জোয়ারের পানি বেড়ে চরাঞ্চলের সবজিখেত প্লাবিত। রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর এলাকা
সারা দিন ছিল মেঘলা। থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি। দুই সহপাঠী চলেছেন এক ছাতার নিচে। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ৫ ডিসেম্বর
বরিশালে মেঘাচ্ছন্ন আবহাওয়া। বইছে ঠান্ডা বাতাস আর সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যেই চলছেন সাধারণ মানুষ। সদর রোড, বরিশাল নগর, ৫ ডিসেম্বর
বৃষ্টিতে ভোগান্তিতে চলাচলকারীরা। দুপুরে রামপুরা এলাকা