পথে পথে বিপত্তি

ঈদ উদ্‌যাপনের জন্য প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছেন মানুষ। সড়কপথে যাওয়া মানুষদের যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। দূরপাল্লার যানবাহন না পেয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকেই লোকাল বাসে চড়েছেন। আজ শুক্রবার সকাল থেকেই সড়কে এই চিত্র।

কোরবানির ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরতে বাসের অপেক্ষায় হাজারও মানুষ। দ্বিগুণ ভাড়া আদায় করছেন বাসচালকেরা। অলংকার মোড়, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
পরিবহনসংকট থাকায় ঝুঁকি নিয়ে গাদাগাদি করে লেগুনায় চড়েছেন যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ
দূরদূরান্তে যেতে লোকাল বাসে চড়তে মরিয়া যাত্রীরা। পরিবহনসংকট থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে। গন্তব্যে যেতে ঝুঁকি নিয়ে হুড়মুড়িয়ে বাসে উঠছেন যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ
বাসে ঝুলে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ
বাসের জন্য মহাসড়কে যাত্রীদের অপেক্ষা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ
দীর্ঘ সময় নির্দিষ্ট গন্তব্যের গাড়ির জন্য অপেক্ষা করে ক্লান্ত হয়ে সড়কের পাশে বসে পড়েছেন এই অভিভাবক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ
সকাল সকাল গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে বাস টার্মিনালের দিকে যাচ্ছে একটি পরিবার। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর
গন্তব্যে যেতে ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠছেন কয়েকজন। ঢাকা–খুলনা মহাসড়ক, বদরপুর, সদর উপজেলা, ফরিদপুর
ঈদে বাড়ি যেতে ট্রাকে উঠছেন যাত্রীরা
গন্তব্যে যাওয়ার জন্য গাড়ির দিকে ছুটছেন যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ
বাড়ি ফিরতে বাসের অপেক্ষায় হাজারও মানুষ। অলংকার মোড়, চট্টগ্রাম
ঈদ উদ্যাপনে দক্ষিণ চট্টগ্রামের মানুষ ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি যাচ্ছে। আজ বিকেল সাড়ে চারটায় নগরের শাহ আমানত সেতুর উত্তর পাড়ে
ঈদে ঘরমুখী মানুষেরা বিপাকে। বিকেল ৫টা, নলকা সেতু, সিরাজগঞ্জ
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট থাকায় উত্তরবঙ্গগামী অনেক যানবাহন ঢুকে পড়েছে সখীপুর পৌর শহরের আঞ্চলিক সড়কগুলোতে। এখানে যানজটে পড়েছেন যাত্রীরা