প্রবল বর্ষণে পাহাড়ধসে সোমবার রাত ও মঙ্গলবার সকালে প্রাণহানির ঘটনা ঘটেছে। ছবিটি রাঙামাটি থেকে মঙ্গলবার তোলা। ছবি: সুপ্রিয় চাকমারাঙামাটিতে মঙ্গলবার উদ্ধারকাজ চালাতে গিয়ে পাহাড়ধসে প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর চারজন। ছবি: সুপ্রিয় চাকমাপাহাড়ধসে সড়কে পড়ায় রাঙামাটির সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ ব্যাহত হয়। ছবি: সুপ্রিয় চাকমাবান্দরবানে পাহাড়ধসের পর ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও উদ্ধারকাজ চালান। ছবি: প্রথম আলোবান্দরবানে উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের একাংশ। ছবি: প্রথম আলোপাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ছবিটি মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের মতিঝর্না এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশরাঙামাটি শহরের নতুনপাড়া এলাকায়ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ছবি: সুপ্রিয় চাকমারাঙামাটি শহরের শিমুলতলী এলাকার পাহাড় ধসের পর অনেকে খুঁজছেন তাদের স্বজনদের। ছবি: সুপ্রিয় চাকমানিরাপদ স্থানে সরে যেতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন সেনা কর্মকর্তারা। মঙ্গলবার রাঙামাটির মানিকছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমাপাহাড় ধসে নতুনপাড়া ও শিমুলতলী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি: সুপ্রিয় চাকমারাঙামাটি শহরের যুব উন্নয়ন এলাকায় উদ্ধার কর্মকাণ্ড চলাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সুপ্রিয় চাকমা