বইমেলা

বছর ঘুরে আবার শুরু হলো অমর একুশে গ্রন্থ মেলা। মেলার দ্বিতীয় দিন আজ মঙ্গলবার মেলায় ক্রেতা সমাগম কিছুটা কম ছিল। জাগৃতি প্রকাশনীর স্টলে রাখা হয়েছে ফয়সল আরেফিন দীপনের ব্যবহৃত এবং তার রক্ত লাগা কিছু জিনিসপত্র। এই প্রকাশনীর স্বত্বাধিকারী দীপন। তাঁকে গত নভেম্বরে শাহবাগে আজিজ সুপার মার্কেটে কুপিয়ে হত্যা করা হয়। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

যাঁরা হাঁটতে পারেন না তারাও সহজেই বইমেলা ঘুরে দেখতে পারবেন। ‘সুইচ’ নামের একটি সংগঠন তাঁদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছে। সুইচের স্বেচ্ছাসেবকেরা বিনা খরচে তাঁদের বইমেলা ঘুরে দেখাবে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
পাঠকেরা স্টল ঘুরে ঘুরে বই দেখছেন। ছবি: আবদুস সালাম
শিশুদের বইয়ের স্টলে বই দেখছে এক খুদে পাঠক। ছবি: আবদুস সালাম
বই সাজাতে ব্যস্ত এক বিক্রয় কর্মী। ছবি: আবদুস সালাম
স্টল ঘুরে ঘুরে বই দেখছেন ক্রেতা-দর্শনার্থীরা। ছবি: আবদুস সালাম
বই কেনা হোক বা না হোক বইমেলা ঘুরে দেখা এবং সেলফি তোলা যেতেই পারে। ছবি: আবদুস সালাম
বই কিনে মেলা থেকে ফিরছেন এক পাঠক। ছবি: আবদুস সালাম
আজকের দিনে বইমেলায় তরুণ পাঠক-দর্শনার্থীর সংখ্যাই ছিল বেশি। তাঁরা আসছেন, দেখছেন, কিনছেন এবং আনন্দ করছেন। ছবি: আবদুস সালাম
প্রথমা প্রকাশনের স্টলে পাঠক-দর্শনার্থী। ছবি: আবদুস সালাম